ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় সাফল্য অর্জন করেছে। জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ধানের তুষের নিচে লুকানো প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় রাখা ধানের তুষের স্তূপে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় পাচারের জন্য লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী ও মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের ঔষধ। এসব মালামাল অবৈধভাবে সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ৫৫ বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালানকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে তাদের এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় ১১:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬