ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার আক্কাস মিয়া মাস্টার এখনো অপ্রতিরোধ্য

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত এবং বর্তমান কমিটির আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস মিয়া মাস্টারকে ঘিরে এলাকায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি আকবর হোসেনের প্রভাব ব্যবহার করে ছাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জানুয়ারি বুধবার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্তৃক ছাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার পুরস্কার বিতরণ ও হালকা নাস্তা প্রদান কার্যক্রম চলাকালে আক্কাস মিয়া মাস্টার এনজিও কর্মীদের সঙ্গে অসদাচরণ করেন।

এ সময় তিনি এনজিওর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আনা প্রায় ৩০০ জনের খাবার জোরপূর্বক নিজের দখলে নিয়ে নষ্ট করেন এবং তা নিজের অফিসের জিম্মায় রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এনজিও কর্মী রেখা আক্তার বলেন, “আক্কাস মিয়া মাস্টার বলপ্রয়োগ করে আমাদের হেনস্তা করেছেন এবং শিক্ষার্থীদের জন্য আনা খাবার জোর করে নিয়ে বিনষ্ট করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, একজন যুবলীগ নেতা হয়েও কীভাবে তিনি এখনো এলাকায় প্রভাব বিস্তার করছেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে যুবলীগ নেতা আক্কাস মিয়া মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার আক্কাস মিয়া মাস্টার এখনো অপ্রতিরোধ্য

আপডেট সময় ০৩:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬