ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

লাখাই ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: পুলিশের হস্তক্ষেপে বড় রক্তক্ষয় এড়ালো সাতাউক

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেছে লাখাই থানা পুলিশ। পুলিশের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে এলাকায় বড় রক্তক্ষয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সাতাউক গ্রামের সাজান মিয়া ও মিসির আলী পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও বাদানুবাদের সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লাখাই থানা পুলিশ রাতভর এলাকায় নজরদারি ও টহল জোরদার করে। তবে পরদিন সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।

খবর পাওয়া মাত্রই লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সংঘর্ষের প্রস্তুতির সঙ্গে জড়িত উভয় পক্ষের ৫ জনকে আটক করে পুলিশ।

পুলিশের এই দ্রুত পদক্ষেপে বড় কোনো হতাহতের ঘটনা না ঘটায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং লাখাই থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

পরবর্তীতে স্থানীয় মুরুব্বি, লাখাই উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলা দাঙ্গা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা এগিয়ে এসে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। সালিশ ও সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।

লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

লাখাই ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: পুলিশের হস্তক্ষেপে বড় রক্তক্ষয় এড়ালো সাতাউক

আপডেট সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬