ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

তারেক রহমানকে বরণ করতে মাধবপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে তাকে বরণ করে নেওয়ার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নোয়াপাড়া এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, জাতি আজ তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি জাতিকে একটি সুস্পষ্ট ও সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ছাত্রদলই সবচেয়ে কার্যকর শক্তি। একই সঙ্গে তিনি তারেক রহমানের সিলেট সফরকে সফল ও অর্থবহ করতে সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জামিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। তিনি বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদল অগ্রভাগে থাকবে।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী ও যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল।

ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে বক্তব্য দেন মির্জা ইকরাম, এনামুল হক এনি, এমরান নাজির বাপ্পি, হামিদুর রহমান ও ইকবাল শাহ রাব্বি। উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির হোসেন বকুল, সেজান, আশরাফুল খান, নোমান চৌধুরী, মাসুদুর রহমান, সিয়াম, পাবেল, এনায়েত, পাবেল লস্কর ও রিফাতসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

তারেক রহমানকে বরণ করতে মাধবপুরে ছাত্রদলের প্রস্তুতি সভা

আপডেট সময় ০৭:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬