ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশী ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সাক্ষাৎকালে বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।

হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ভবিষ্যতে বাংলাদেশী ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আশাও ব্যক্ত করেন হাইকমিশনার।

এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬