ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

‘বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না’

স্পোর্টস ডেস্কঃ

নিরাপত্তা ইস্যুর কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ—এই সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক আসিফ আকবর স্পষ্ট করে জানিয়েছেন, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে এবং আইসিসি যদি এই ভেন্যুতে সম্মতি না দেয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।

তিনি জানান, খেলোয়াড়, মিডিয়া ও দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে। আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমর্থন নিয়েই এই অবস্থান গ্রহণ করা হয়েছে। বিসিবির দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত স্পষ্ট নিশ্চয়তা পাওয়া যায়নি।

আসিফ আকবর বলেন, আইসিসির সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব জানানো হয়েছে। এই প্রস্তাব মানা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না—এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি জানান।

আইপিএলে মোস্তাফিজুর রহমানের এনওসি প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজের এনওসি বাতিল করা হয়েছে এবং তিনি আর আইপিএলে খেলবেন না। এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত চূড়ান্ত এবং নতুন করে কোনো আলোচনা নেই।

আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা বা রাজস্ব হারানোর গুঞ্জন প্রসঙ্গে বোর্ড পরিচালক বলেন, একটি টুর্নামেন্টে অংশ না নিলেই ব্যান হয়ে যাওয়ার কোনো নজির নেই। এসব তথ্যকে তিনি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল ক্রিকেট জাতি। খেলোয়াড়দের নিরাপত্তা, দেশের সম্মান এবং জাতীয় স্বার্থ বিসিবির কাছে সর্বাগ্রে। প্রয়োজনে একটি বিশ্বকাপ না খেলেও বাংলাদেশ তার অবস্থান থেকে সরে আসবে না।

বিসিবির এই সিদ্ধান্তে বোর্ডের অভ্যন্তরীণ ঐক্য রয়েছে বলেও জানান তিনি। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও বিসিবির অবস্থান আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে স্পষ্ট করেন আসিফ আকবর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

‘বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না’

আপডেট সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬