ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন Logo মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু Logo রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে Logo শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা নিয়ে সভা Logo বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকার নির্দেশ Logo ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর Logo ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি Logo মাধবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত Logo সৌদিতে আবাসিক ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২ Logo লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক ২

২২ জানুয়ারি হবিগঞ্জ আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

হবিগঞ্জ প্রতিনিধি:

চলতি মাসের ২২ জানুয়ারি হবিগঞ্জ সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে. গউছ।

হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

জি.কে. গউছ বলেন, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে আসবেন। সেখান থেকে যাওয়ার পথে তিনি হবিগঞ্জে একটি স্মরণকালের বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। তিনি বলেন, এমন একটি জনসভা আয়োজন করা হবে, যা হবিগঞ্জের ইতিহাসে আগে কখনো হয়নি। এ জন্য এখন থেকেই পাড়া-মহল্লায় নেতাকর্মীদের প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, এই জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই পূর্ণাঙ্গভাবে চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ; রণক্ষেত্র দুই গ্রাম, আহত ২২ জন

error:

২২ জানুয়ারি হবিগঞ্জ আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬