ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বুধবার ঢাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় হবিগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জানাজায় অংশ নিতে ঢাকায় যান। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত থেকে দেশনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এ দেশের আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী পথপ্রদর্শক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, আজ দেশের মানুষ একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে আমরা বিশ্বাস করি, তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৮:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫