
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ আইনজীবী ও মাধবপুর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার মনতলা বাজারে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সভায় অ্যাডভোকেট ইয়াকুব খান বলেন, “আমি বহরা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমার লক্ষ্য। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের ঐক্যকে গুরুত্ব দিয়ে আগামী দিনের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. লাল মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর্জা ইকরাম, বিএনপি নেতা নাসির মিয়া, আওলাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: হাইমচরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →
মাধবপুর প্রতিনিধি 



















