ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা

বাংলার খবর ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন। তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করার পর সরকারের ইতিবাচক আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছেন।

সহকারী শিক্ষকরা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থার জটিলতা দূর করা, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা এবং দশম গ্রেডে বেতন-ভাতার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন স্থগিত করছেন।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান শুরু করেছিলেন সহকারী শিক্ষকরা। ১৫ নভেম্বরের পর কর্মবিরতিতে যাওয়ার কথা থাকলেও শনিবার শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের হামলার পর তারা আগেই কর্মবিরতি শুরু করেন।

রোববার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। তবে সরকারের ইতিবাচক উদ্যোগে একদিন পরই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক, যাদের অধিকাংশই সহকারী শিক্ষক। প্রায় ৯৬ লাখ শিক্ষার্থী এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে। কর্মবিরতির ফলে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকলেও সোমবার থেকে সব বিদ্যালয়ে পাঠদান আবার শুরু হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা

আপডেট সময় ১২:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫