ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলার খবর ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে ড. ইউনূস এই নির্দেশনা দেন।

বৈঠকে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেন। এছাড়া পোস্টাল ভোটের জন্য অ্যাপ চালু, গুজব রোধে দুটি বিশেষ কমিটি গঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজইনফরমেশন মোকাবিলায় ফেসবুকের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ভোটের দায়িত্বে আনসার সদস্যদের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। সেনাবাহিনীর ৯০ হাজার এবং নৌবাহিনীর আড়াই হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। পুলিশের সদস্যদের জন্য থাকবে বডি ক্যামেরা।

তিনি আরও বলেন, গত তিন নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এবার তাদের নির্বাচন দায়িত্বে রাখা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫