ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে পাহাড়ি সড়কে হাইওয়ে পুলিশের বিশেষ সভা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ জেলার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো. সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এছাড়াও বক্তব্য দেন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, দৈনিক আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপনসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে ওই পাহাড়ি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”

এসময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলা এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে পাহাড়ি সড়কে হাইওয়ে পুলিশের বিশেষ সভা

আপডেট সময় ১০:৫১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫