
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ। মিরিকের পুটুং রোডের নলডারা এলাকায় প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি ক্রজার গাড়ি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেপাল থেকে যাত্রীবোঝাই একটি ছোট ক্রজার বাস বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরিকের পথে রওনা হয়। পথে পুটুং রোডের একটি তীব্র বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা, মিরিক থানার পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। তারা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
নিহত তিনজনের মধ্যে দুইজন নেপালের নাগরিক এবং একজন মিরিকের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে মিরিক থানার পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তায় তীব্র বাঁক ও বৃষ্টিজনিত পিচ্ছিলতার কারণে চালক নিয়ন্ত্রণ হারান।
বাংলার খবর ডেস্ক : 


























