ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মৌলভীবাজারে “আপনার এসপি” নামে বিশেষ সেবা চালু

বাংলার খবর ডেস্কঃ

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

“কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি”- এই শ্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। এছাড়া, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার (২০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মৌলভীবাজারে “আপনার এসপি” নামে বিশেষ সেবা চালু

আপডেট সময় ০৬:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫