ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে যে আশ্বাস পেলেন আন্দোলনরত শিক্ষকরা

বাংলা খবর ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়।

বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।”

দেলোয়ার হোসেন আরও জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা প্রস্তাব দেন, আপাতত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানো হলে অন্য দাবিগুলোর বিষয়ে পরে বিবেচনা করা যেতে পারে। জোটের নেতারা বলেন, মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি; তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন।

তিন দফা দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শনিবার তারা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তাদের আন্দোলনের মুখে আজ রোববার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে।

শিক্ষকরা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার দাবি করছেন। তাদের বাকি দুই দাবি হলো- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে যে আশ্বাস পেলেন আন্দোলনরত শিক্ষকরা

আপডেট সময় ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫