ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট

মাধবপুরে কৃষক লীগ সভাপতি রুবেল মেম্বার গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া মেম্বার (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি স্থানীয় ইউপি সদস্য ও তেলিয়াপাড়া এলাকার সাবেক মেম্বার আইয়ুব আলীর ছেলে।

মঙ্গলবার ভোরে এসআই শাহানুর নেতৃত্বে পুলিশের একটি দল তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল মেম্বারকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লা জানান, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় প্রভাব খাটাতেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রুবেল মেম্বার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানে একাধিক গোপন বৈঠক করেছেন। এর আগে সাতছড়ি বন থেকে গাছ চুরি করে আনার সময়ও তিনি ধরা পড়েছিলেন।

রুবেল মেম্বার তার ভাই রাশেল মিয়াকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগানকেন্দ্রিক মাদক ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। তার বিরুদ্ধে চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

error:

মাধবপুরে কৃষক লীগ সভাপতি রুবেল মেম্বার গ্রেফতার

আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫