ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

স্বামীকে বিদেশ পাঠালেন, অধিকার চাইতে গিয়ে মাধবপুর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার সোলাইমা

মুজাহিদ মসি-মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে স্বামীর অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুরবাড়িতে মারধরের শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোলাইমা আক্তার। বিয়ের পর থেকেই তিনি স্বামীকে আর্থিকভাবে সহায়তা করে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে সাহায্য করেন। এমনকি বিদেশে পাঠানোর জন্যও বিপুল অর্থ দেন।

কিন্তু সম্প্রতি স্বামী সজিব মিয়া তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। উল্টো নানা ধরনের হুমকি ও হামলার মুখে ফেলছেন বলে অভিযোগ করেন সোলাইমা।

রোববার সন্তানকে কোলে নিয়ে স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে গেলে হামলার শিকার হন তিনি। কান্নাজড়িত কণ্ঠে সোলাইমা বলেন, *“আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরন ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই।”*

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, *“মেয়েটা বড় প্রতারণার শিকার। আমার কাছেও এসেছিল। শ্বশুরবাড়িতে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”*

এ ঘটনায় মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এখনো লিখিত অভিযোগ আসেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে স্বামী সজিব মিয়া বলেন, *“সে এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। যদি কোনো পাওনা থাকে তবে আমি দিয়ে তাকে তালাক দেব।”*

বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

ছবি: গৃহবধূ সোলাইমা আক্তার, সন্তান ও তার স্বামী সজিব মিয়া

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

স্বামীকে বিদেশ পাঠালেন, অধিকার চাইতে গিয়ে মাধবপুর শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার সোলাইমা

আপডেট সময় ০৪:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫