ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নিবন্ধন পাচ্ছে এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয় দল

অনলাইন ডেস্ক । বাংলাদেশে বৈধভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে গণ-অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। কমিশনের স্বাক্ষরের পর এসব দলকে নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি।

সোমবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিবন্ধন প্রাপ্তির অপেক্ষায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি রাজনৈতিক দল।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে, সেখানে সংযোজন-বিয়োজন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইসি সূত্রে আরও জানা যায়, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে গত রবিবার ২২টি দলের মধ্যে ছয়টিকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নিবন্ধন পাচ্ছে এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয় দল

আপডেট সময় ০৮:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫