ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক ভারতের জনগণের উদ্দেশে আজ হঠাৎ ভাষণ দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।

তবে মোদি ঠিক কোন বিষয় নিয়ে ভাষণ দেবেন, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এ কারণে দেশজুড়ে নানা গুঞ্জন ও জল্পনা তৈরি হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ধারণা করা হচ্ছে পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়েই প্রধানত কথা বলতে পারেন তিনি। সম্প্রতি ভারত সরকার জিএসটির বড় সংস্কার এনেছে। এর ফলে রান্নার সামগ্রী, ওষুধ, ইলেকট্রনিকস, অটোমোবাইল যন্ত্রাংশসহ মোট ৩৭৫টি পণ্যে কর কমানো হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হবে। তবে বিলাসবহুল কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া মোদি যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়েও বক্তব্য রাখতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। একই সঙ্গে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার নির্ধারণ করেছেন, যা উচ্চ দক্ষ ভারতীয় কর্মীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এসব বিষয় ছাড়াও মোদি তার ভাষণে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখতে পারেন। উল্লেখ্য, সর্বশেষ গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি পাকিস্তানে চালানো অপারেশন ‘সিঁদুর’ নিয়ে বিস্তারিত জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

আপডেট সময় ০৪:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫