ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ

বাংলার খবর ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় রাখা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংক থেকে লকার দুটি জব্দ করা হয়। এনবিআর সূত্র জানায়, কর ফাঁকি হয়েছে কি না তা যাচাই করার জন্যই এ লকার জব্দের পদক্ষেপ নেওয়া হয়েছে। লকার দুটির নম্বর ৭৫১ ও ৭৫৩।

এর আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকার জব্দ করা হয়। পাশাপাশি সেনা কল্যাণ ভবনে অবস্থিত ওই শাখায় শেখ হাসিনার নামে দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অপরটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে।

জব্দ হওয়া এসব হিসাব থেকে টাকা উত্তোলন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে এনবিআর সূত্র নিশ্চিত করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ

আপডেট সময় ০৮:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫