ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

মাধবপুরে পারিবারিক বিরোধে ভাইকে কুপিয়ে আহত, আটক ৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ান বাজার এলাকায় মোঃ কাউছার মিয়া (৪০) তার বোন সুমী আক্তার ও সহযোগীদের হাতে হামলার শিকার হন। তারা কাউছার মিয়াকে গাড়ি থেকে নামিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ মহসিন মিয়া (২৫), মোঃ জসিম মিয়া (৩০), মোঃ শাহজাহান মিয়া (৩৬), তার স্ত্রী নাছিমা বেগম (৪৩), মোছাঃ রুয়েলা বেগম (৪২) ও মোছাঃ জুমেলা খাতুন (২০) সহ মোট ছয়জনকে আটক করে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাতচরপাড়া গ্রামের বাসিন্দা।

মাধবপুর থানার ওসি শহীদ উল্ল্যাহ জানান, ঘটনাস্থল থেকে দুটি চাইনিজ কুড়াল ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা

error:

মাধবপুরে পারিবারিক বিরোধে ভাইকে কুপিয়ে আহত, আটক ৬

আপডেট সময় ১১:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫