ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরের হাবিবা ঢাকাকমলাপুর থেকে নিখোঁজ, শোকে কাতর পরিবার

Oplus_16908288

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে হাবিবা আক্তার মীম (১৮) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক ২টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।

পরিবার জানায়, হাবিবা আক্তার মীম ঢাকার বারিধারা এলাকায় একটি কাপড়ের দোকানে প্যাকেজিংয়ের চাকরি করতেন। ডিউটি শেষে সেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে নানী আমেনাকে ফোন করে তিনি বলেন—“আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে।” এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার সময় মীমের সঙ্গে ছিল একটি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৪০ হাজার টাকা।

হাবিবা আক্তার মীম হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে। ছোটবেলায় মাকে হারানোর পর তিনি বাবার দ্বিতীয় সংসারের বাইরে থেকে নিজে চাকরি করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

ঘটনার পরপরই স্বজনরা থানা ও বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো পরিবার। তারা এখন সাধারণ মানুষের সহায়তা কামনা করছে।

যদি কেউ হাবিবা আক্তার মীমের সন্ধান পান বা কোনো তথ্য জানতে পারেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে: **০১৩৩৬২৪২৬৩০**।

তার নানী আমেনা খাতুন বলেন—“মীম খুব শান্ত, দায়িত্বশীল ও পরিশ্রমী মেয়ে। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরের হাবিবা ঢাকাকমলাপুর থেকে নিখোঁজ, শোকে কাতর পরিবার

আপডেট সময় ০৮:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫