ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাংলার খবর ডেস্ক

আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবরোধ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে জানায়, বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করেন, “বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষতি হবে। উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন সাধারণ মানুষ।”

বক্তারা অবিলম্বে ওই দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৫:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫