ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

বাংলার খবর ডেস্ক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছিলেন তিনি। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকা ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে যান নজরুল ইসলাম খান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর কাছে চিকিৎসা নিতে বলা হয়।

৩০ আগস্ট সিঙ্গাপুর পৌঁছান তিনি এবং ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ৩ সেপ্টেম্বর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন বিএনপির এ শীর্ষ নেতা।

দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। এ ছাড়া ৩ সেপ্টেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তার কথা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫