ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মাধবপুরে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

Oplus_16908288

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রতি বছরের মতো এবারও অক্টোবর মাস ঘিরে সারাদেশে বইছে দুর্গাপূজার আমেজ। ঢাকের তালে আর শিউলি ফুলের সুবাসে ভরে উঠেছে চারপাশ। এরই মধ্যে মাধবপুরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় প্রস্তুতিও চলছে ব্যাপকভাবে।

সরেজমিনে মাধবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা। প্রতিদিনই দীর্ঘ সময় ধরে নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু মণ্ডপে রংয়ের কাজও শুরু হয়ে গেছে। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে।

প্রতিমা শিল্পী কৃষ্ণ পাল বলেন, “গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা অনেক বেশি। তাই দিনরাত কাজ করতে হচ্ছে। আমাদের তৈরি প্রতিমা শুধু মাধবপুর নয়, দেশের বিভিন্ন জেলায়ও পাঠানো হয়। আশা করছি এবার লাভও ভালো হবে।”

মাধবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সাংবাদিক শংকর পাল সুমন জানান, এ বছর উপজেলায় প্রায় ১২০টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। দুই এক দিনের মধ্যে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর ২৭ অক্টোবর ষষ্ঠী, ২৮ অক্টোবর সপ্তমী, ২৯ অক্টোবর অষ্টমী, ৩০ অক্টোবর নবমী এবং ৩১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহীদ উল্যা বলেন, “আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনিকভাবে প্রতিটি পূজা মণ্ডপের তালিকা সংগ্রহ, পরিদর্শন এবং রোডম্যাপ প্রস্তুতের কাজ চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

error:

মাধবপুরে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

আপডেট সময় ০২:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫