ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বাহুবলে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যৌতুকের দাবিতে সৌদি প্রবাসীর স্ত্রী রাহিমা আক্তারকে মারপিট, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২২ এপ্রিল) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী রাহিমা আক্তার বাদী হয়ে আটজনকে আসামি করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—ছানা মিয়া (৬০), লুৎফুর রহমান (৪৫), আকলু মিয়া (৩২), দিলারা বেগম (৫৫), নিছফা আক্তার (৩২), রিমা আক্তার (২৫), জুলফা আক্তার (১৮) ও রেফুল মিয়া (২১)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে রামচন্দ্রপুর গ্রামের শাহিন মিয়ার সঙ্গে রাহিমা আক্তারের বিয়ে হয়। সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। স্বামী বিদেশে থাকায় শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই যৌতুক ও পারিবারিক কলহ নিয়ে রাহিমাকে নির্যাতন করত।

গত ১৯ আগস্ট সন্ধ্যায় স্বামীর পরিবারের সদস্যরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে ও গলা থেকে প্রায় ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহত রাহিমাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী রাহিমা আক্তার অভিযোগ করেন, “আমার স্বামী ও তার পরিবার দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন চালাচ্ছে। এমনকি বিদেশ থেকে মিথ্যা আইডি দিয়ে হুমকি দিচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বাহুবলে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫