ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

তিনি জানান, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু, যা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

সচিব আরও বলেন, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার কমিশনারের সঙ্গে এই কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে—
– সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ
– নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন
– ভোটার তালিকা হালনাগাদ
– নির্বাচনী সামগ্রী ক্রয় ও মুদ্রণ
– প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
– ভোটকেন্দ্র চূড়ান্তকরণ
– ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ

তবে রোডম্যাপে তফসিল ঘোষণা বা ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

ইসির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুসারে প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হলে নির্বাচন নিয়ে জনমনে যে শঙ্কা রয়েছে তা কিছুটা হলেও কমে আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

error:

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আপডেট সময় ০৩:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫