ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

স্টাফ রিপোর্টারঃ
বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থল থেকে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ (১) অনুসারে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সৎমা নিশি ইসলামের দায়ের করা মামলায় শাওন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় অন্যতম আসামি ছিলেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম।

এর আগে গত ১৩ মার্চ নিশি ইসলাম হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওইদিন আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন এবং ২২ এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫