ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

নবীগঞ্জে পুকুরে পড়ে প্রাণ হারালেন কৃপেন্দ্র দাস

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)ঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে পুকুরে পড়ে কৃপেন্দ্র দাস (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জামিনী মোহন দাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃপেন্দ্র দাস সিলেট শহরে বসবাস করতেন। মনষা পূজা উপলক্ষে গত মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। রাতে পূজা চলাকালীন সময়ে নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

error:

নবীগঞ্জে পুকুরে পড়ে প্রাণ হারালেন কৃপেন্দ্র দাস

আপডেট সময় ০৬:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫