ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

বাংলার খবর প্রতিবেদক, খিলগাঁও: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক পুরি-শিঙাড়া বিক্রেতার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্মম মারধরের ফলে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নজরুলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নজরুলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। তিনি খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলিতে স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে পুরি-শিঙাড়া বিক্রি করতেন।

নজরুলের মামা কামাল হোসেন জানান, নজরুল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর নামে খিলগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরুলের বাসায় হানা দিয়ে স্ত্রী-সন্তানের সামনে তাঁকে বেধড়ক মারধর করেন এবং পরে নজরুল ও তাঁর স্ত্রীকে বাসাবো ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও নির্যাতনের শিকার হন নজরুল।

ভোর ৪টার দিকে নজরুল যখন অচেতন হয়ে পড়েন, তখন দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাঁর স্ত্রীকে এক হাজার টাকা দিয়ে মুগদা হাসপাতালে নিতে বলেন। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেন স্বজনরা।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নজরুলকে মুগদা হাসপাতাল থেকে ঢামেকে আনা হয়। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:০১:০২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫