ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন হবিগঞ্জের কয়েক উপজেলা

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার একাধিক উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার পর থেকেই হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, নবীগঞ্জসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই উপকেন্দ্র থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। স্থানীয়রা ও বিদ্যুৎ বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসেন।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ট্রান্সফর্মারের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূচনা হয়। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এই ঘটনায় হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প, ইন্টারনেট লাইন এবং ব্যবসায়িক কাজকর্ম বন্ধ হয়ে গেছে। দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে আপ্রাণ চেষ্টা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন হবিগঞ্জের কয়েক উপজেলা

আপডেট সময় ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫