ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:শেরপুর সদর উপজেলা বিএনপি এবং শেরপুর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে শহরের নির্জর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে শেরপুর সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যের দলে আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব হযরত আলীকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শহিদুল ইসলাম, মো. শফিউল আলম চাঁন, মো. আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মো. ছানুয়ার হোসেন ছানু, মো. আব্দুল মালেক, মো. সাইফুল ইসলাম শ্যামল ও মোসাম্মৎ পপি আখতার।

অন্যদিকে, শেরপুর পৌর বিএনপির নতুন ১০১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) এবং সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী। পৌর কমিটির সদস্য সচিব পদে রয়েছেন এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মো. রেজাউল করিম রুমি, মো. এমাদাদুল হক মধু, মো. হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. রবিউল আলম সজিব ও মো. ফখরুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “দীর্ঘ আলোচনা এবং সাংগঠনিক টিমের পরামর্শে আমরা দুইটি ইউনিটের কমিটি ঘোষণা করেছি। বাকি সাতটি ইউনিটের কমিটিও খুব শিগগিরই ঘোষণা করা হবে। আমরা বিএনপিকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাই।”

এদিকে, শেরপুর পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্য পেয়েছি। ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে আমি দ্রুত সংগঠনকে আরও শক্তিশালী করবো।”

উল্লেখ্য, চলতি মাসের ৯ জুলাই অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা বিএনপি একযোগে ৫টি উপজেলা ও ৪টি পৌর ইউনিটের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় ০৪:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫