ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

লাখাইয়ে ভার্চুয়াল ‘জুলাই পুনর্জাগরণ’ সভা অনুষ্ঠিত, পরে আলোচনা সভা

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা আজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শপথ অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়, পরে উপজেলা হলরুমে আয়োজন করা হয় একটি বিশেষ আলোচনা সভা।

ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। এতে অংশ নেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার লাখাই শাখার সভাপতি পারভেজ হাসান ও সমন্বয়ক শামীম আহমেদ।

সভার প্রধান আলোচকরা যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, “সুস্থ ও উন্নত সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের ভূমিকা থাকতে হবে। তরুণ প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে সমাজ পরিবর্তনের।”

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, নারী-পুরুষসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। শেষে দেশের উন্নয়ন, মূল্যবোধ চর্চা এবং সামাজিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করেন সকলে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

লাখাইয়ে ভার্চুয়াল ‘জুলাই পুনর্জাগরণ’ সভা অনুষ্ঠিত, পরে আলোচনা সভা

আপডেট সময় ১২:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫