ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিমান দুর্ঘটনায় পাইলটের বীরত্ব! প্রাণ বাঁচাতে জনবিরল স্থানে নেওয়ার চেষ্টা

বাংলার খবর ডেস্ক ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম, যিনি দুর্ঘটনার আগে বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন।

আইএসপিআর জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে। এরপর মাত্র ১২ মিনিট পর ১টা ১৮ মিনিটে বিমানটি উত্তরার একটি স্কুল ভবনে আছড়ে পড়ে। তবে গুরুতর দুর্ঘটনা সত্ত্বেও পাইলট বিমানটি ঘনবসতি এড়িয়ে নিরাপদ স্থানে নিতে চেয়েছিলেন।

বিমান বাহিনী হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে আহতদের দ্রুত সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তাঁর স্ত্রী আকসা হোসেন নিঝুম ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তৌকিরের অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তৌকির ইসলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাটের ছেলে হলেও তাঁর পরিবার ২৫ বছর ধরে রাজশাহীতে বসবাস করে আসছে। রাজশাহী গভ. ল্যাব হাই স্কুলে পড়াশোনার পর তিনি পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন এবং পরে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। একজন দক্ষ ও সাহসী পাইলট হিসেবে প্রশংসিত তৌকিরের মৃত্যুতে দেশ হারালো এক সাহসী সন্তানকে।

রাজশাহীর উপশহরের বাসায় চলছে স্বজনদের আহাজারি। বিকেলেই তার পরিবারকে বিশেষ বিমানে ঢাকায় নেওয়া হয়েছে শেষবিদায়ের জন্য।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিমান দুর্ঘটনায় পাইলটের বীরত্ব! প্রাণ বাঁচাতে জনবিরল স্থানে নেওয়ার চেষ্টা

আপডেট সময় ০১:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫