ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় উত্তেজনা, সেনা-পুলিশ মোতায়েন

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক

গোপালগঞ্জ জেলা কারাগারে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কারারক্ষীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত কোনো বন্দি পালানোর খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা পৌঁছেই হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, দুপুরে গোপালগঞ্জ শহরের একটি নির্ধারিত স্থানে এনসিপি’র (জাতীয় নাগরিক পার্টি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মী অতর্কিতে হামলা চালায় এবং ভাঙচুর করে পালিয়ে যায়।

সমাবেশ শেষে এনসিপির নেতা-কর্মীরা গাড়িতে ওঠার সময় পুনরায় একদল সশস্ত্র ব্যক্তি তাদের ঘিরে হামলা চালানোর চেষ্টা করে। পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ছুঁড়ে ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকালে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয় এবং ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। উলপুরেও পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এইসব ঘটনায় গোপালগঞ্জ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

error:

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় উত্তেজনা, সেনা-পুলিশ মোতায়েন

আপডেট সময় ০৬:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫