ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

ময়নার জানাজায় জনতার ঢল,পিতার আহাজারি: “আমার কলিজার টুকরা কেড়ে নিয়েছে ওরা”

বাংলার খবর ডেস্ক

সরাইলের শাহবাজপুর এলাকায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ময়নার জানাজায় মানুষের ঢল নামে। সোমবার বাদ আসর শাহবাজপুর খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। প্রবাসী পিতা আব্দুর রাজ্জাক বাহরাইন থেকে ফিরতে দেরি হওয়ায় প্রায় ১২ ঘণ্টা বিলম্বে জানাজা সম্পন্ন হয়। উপস্থিত সহস্রাধিক মানুষের চোখে ছিল অশ্রু, হৃদয়ে বেদনার ভার।

ময়নার পিতা আব্দুর রাজ্জাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার কলিজার টুকরা বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই। এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবে রেহাই না পায়। তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।”

ময়নার স্কুলের প্রধান শিক্ষক মোসা. লায়লা বেগম বলেন, “ময়না ছিল মেধাবী ছাত্রী। আমি তাকে বৃত্তির জন্য প্রস্তুত করছিলাম। একটি মেধাবী শিশুকে যদি এমন নৃশংসতার শিকার হতে হয়, তবে দেশ একদিন মেধাশূন্য হয়ে পড়বে।”

এ ঘটনায় অভিভাবকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে—বাড়ি থেকে বেরিয়ে স্কুলে গিয়েছিল কিনা, সন্ধ্যার পর বাইরে কেন গিয়েছিল, এসব বিষয়ে সন্তানদের প্রতি নজরদারির অভাব কতটা?

এদিকে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইমাম-মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জোরালোভাবে তদন্তে কাজ করছে। আশা করছি খুব দ্রুত অপরাধী শনাক্ত হয়ে আইনের আওতায় আসবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

error:

ময়নার জানাজায় জনতার ঢল,পিতার আহাজারি: “আমার কলিজার টুকরা কেড়ে নিয়েছে ওরা”

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫