ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

বাংলার খবর ডেস্ক বরিশালের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বরিশাল আদালত কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নুরুল হক নুরকে। অভিযোগপত্রে আরও রয়েছেন রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জনের নাম এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জন।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, ৩১ মে রাতে ফকিরবাড়ি রোডের জাতীয় পার্টির কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। পরে মামলা করতে গেলে পুলিশ গ্রহণ না করায় আদালতের দ্বারস্থ হন তারা। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযোগপত্র থানায় পাঠানো হয়েছে।

থানার ওসি মিজানুর রহমান জানান, আদালতের আদেশ এখনো হাতে পাননি। তবে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার তা গ্রহণ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, মামলা বিষয়ে তারা এখনো কিছু জানেন না। তবে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নুর-রাশেদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

আপডেট সময় ০৭:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫