ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

উপদেষ্টা আসিফের অস্ত্র বৈধ নয়, ছিল পিস্তলের খালি ম্যাগাজিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার খবর ডেস্কঃ
সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে পাওয়া অস্ত্রটি একে ৪৭ নয়। অস্ত্রটি তার পিস্তলের একটি খালি ম্যাগাজিন ছিল, যা ভুলবশত তার ব্যাগে ছিল।

তিনি জানান, ‘অনেকে বলছে তিনি একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন, কিন্তু তা সঠিক নয়। অস্ত্রটি তার পিস্তলের খালি ম্যাগাজিন, যা ভুলবশত ব্যাগে ছিল।’

ম্যাগাজিনটি পাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একটি সাধারণ ভুল। অনেক সময় কেউ কোনো জিনিস নিয়ে বের হয় কিন্তু ভুলে গিয়ে অন্য কিছু নিয়ে চলে যায়, এটা তার মতোই। যদি আগে জানতে পারতেন, তাহলে এমনটি হতো না।’

বৈধ অস্ত্র লাইসেন্স পেতে বয়স কমপক্ষে ৩০ বছর হওয়া প্রয়োজন, কিন্তু আসিফ মাহমুদের বয়স এখনও ত্রিশ হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ওই আইন দেখিনি, তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না।’

এয়ারপোর্টে দুইবার স্ক্যানিং হওয়ার পরও অস্ত্রটি ধরা না পড়ে তৃতীয়বারে ধরা পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গেও উপদেষ্টা বলেন, ‘একজন নেতাকে যখন ঢুকতে হয় তখন তাকে কিছু প্রিভিলেজ দেওয়া হয়। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে, কারো ক্ষেত্রে অন্যায় সুবিধা না হয়। সবাইকে সমানভাবে আইন মেনে চলতে হবে।’

এছাড়াও তিনি জানান, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে হুমকির কোনো তথ্য পাওয়া যায়নি এবং এসব অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

উপদেষ্টা আসিফের অস্ত্র বৈধ নয়, ছিল পিস্তলের খালি ম্যাগাজিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫