ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা সিএনজি চুরি-ডাকাতি, মাদক ও পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে তীব্র উদ্বেগ

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএনজি চুরি, ডাকাতি, মাদক, জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দীঘলবাক ও বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া ও সাদিকুর রহমান শিশু, উপজেলা প্রকৌশলী, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিনিধিরা।

জনপ্রতিনিধিদের ক্ষোভ

দীঘলবাক ও বাউসা ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, তাদের এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের প্রকোপ বাড়ছে। মামলা হলেও আসামিদের গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী বলেন, প্রতিবার সভায় আলোচনা হলেও বাস্তবায়ন হচ্ছে না। আউশকান্দি বাজারে ডাকাতি, সিএনজি চুরি, শহরে ব্যবসায়ীর বাসায় চুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে তথ্য দেওয়ার পরও পুলিশের কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘‘অপারেশন ডেভিল হান্ট’’-এর নামে রাজনৈতিকভাবে নিরীহ কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হলেও প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তবে চলন্ত বাসে ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশ ও প্রশাসনের প্রতিক্রিয়া

ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, সিএনজি চোর চক্র ধরতে পুলিশ তৎপর। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। “জিরো টলারেন্স” নীতিতে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে এবং আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, চুরি, ছিনতাই, মাদক ও জুয়া দমনে পুলিশকে আরও কার্যকর হতে হবে। পাহাড় কাটার মতো অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। ভাঙাচোরা রাস্তাগুলোর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ঢাকায় প্রস্তাবনা পাঠাতে নির্দেশ দেন তিনি।

সভায় নবীগঞ্জ-রুদ্রগ্রাম, পানিউমদা-শমসেরগঞ্জসহ বেশ কিছু সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরা হয়। বিভিন্ন সড়কে নিম্নমানের কাজের বিল ছাড় করতে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে।

এছাড়া জনতার বাজার পশুর হাটে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা সিএনজি চুরি-ডাকাতি, মাদক ও পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে তীব্র উদ্বেগ

আপডেট সময় ০৭:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫