ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

চুনারুঘাটে বিয়ের তিন মাসের মাথায় নববধূর মর্মান্তিক মৃত্যু, পুকুর থেকে উদ্ধার লাশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। আজ সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জনাব আবু কালামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানায়, তিনি উসাইনগর গ্রাম থেকে মাত্র তিন মাস আগে বিয়ে হয়ে এসেছিলেন পাইকপাড়া গ্রামে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নববধূ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্যজনক ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বিষয়টি ঘিরে স্থানীয়দের মাঝে নানা গুঞ্জনও চলছে। চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

চুনারুঘাটে বিয়ের তিন মাসের মাথায় নববধূর মর্মান্তিক মৃত্যু, পুকুর থেকে উদ্ধার লাশ

আপডেট সময় ০৭:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫