ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কেরানীগঞ্জে ব্যাংক ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরি: নৈশপ্রহরীর দুই সহযোগীর রিমান্ড মঞ্জুর

কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আল আমিন হাওলাদার ও ইমরান শেখের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই সুমন মিয়া ৭ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষ জানায়, ইতিমধ্যে চুরি হওয়া ১৫ লাখ টাকার পুরোটাই উদ্ধার হয়েছে—রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।

এর আগে ঘটনার মূল অভিযুক্ত ও ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, গত ৯ জুন রাতে ঈদের ছুটির সুযোগে পরিকল্পিতভাবে ব্যাংকের পেছনের দেয়ালে থাকা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ভিতরে প্রবেশ করে সংঘবদ্ধ চক্র। প্রথমে সিসিটিভি ক্যামেরা অকার্যকর করে তারা ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে।

পরে ডিবি ও কেরানীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সিয়ামের বাসা থেকে ৭.৪ লাখ, আল আমিনের বাসা থেকে ২.৪ লাখ এবং ইমরানের বাড়ি থেকে ৫.৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল ও সিসিটিভির ডিভিআর জব্দ করা হয়েছে।

কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, সিয়ামের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। চক্রটির বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক,

error:

কেরানীগঞ্জে ব্যাংক ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরি: নৈশপ্রহরীর দুই সহযোগীর রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ১১:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫