ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

স্বর্ণ আনার নিয়মে বড় পরিবর্তন: বছরে একবারই সুযোগ, শুল্ক ৪০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবর ২৪
বিদেশফেরত যাত্রীরা এখন থেকে বছরে মাত্র একবার ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে পারবেন। ঘন ঘন স্বর্ণ আনার প্রবণতা ও চোরাচালান রোধে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এক ঘোষণায় এ তথ্য জানান।

সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলস ব্যবহার করে স্বর্ণ আনতে পারবেন না। এই একবারে সর্বোচ্চ ১০ ভরি বা ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারবেন যাত্রীরা। তবে এ জন্য শুল্ক দিতে হবে ৪০,০০০ টাকা।

সরকারি পরিসংখ্যান বলছে, গত চার বছরে বৈধ পথে স্বর্ণ আমদানির পরিমাণ ছিল মাত্র ১৪৫ কেজি। অথচ প্রতিদিন ব্যাগেজ রুলসের আওতায় শতাধিক কেজি স্বর্ণ দেশে ঢুকছে। এ প্রেক্ষাপটে সরকার মনে করছে, অনেকেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাগেজ রুলসের অপব্যবহার করছেন, যার ফলে রাজস্ব হারানোর পাশাপাশি চোরাচালান বেড়ে যাচ্ছে।

সূত্র জানায়, কিছু চক্র এই নিয়মের সুযোগ নিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত হয়ে পড়েছে। তাদের নিয়ন্ত্রণে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, আগে নারী যাত্রীরা ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার বিনা শুল্কে আনতে পারতেন। কিন্তু নতুন নিয়মে এই সুবিধাও কার্যত রহিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সরকার যেমন রাজস্ব আয় বাড়াতে পারবে, তেমনি স্বর্ণ বাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে।

বিদেশ থেকে স্বর্ণ আনতে ইচ্ছুক প্রবাসীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে—নতুন নিয়ম মেনে তবেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। নিয়ম ভঙ্গ করলে আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

স্বর্ণ আনার নিয়মে বড় পরিবর্তন: বছরে একবারই সুযোগ, শুল্ক ৪০ হাজার টাকা

আপডেট সময় ১২:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫