ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বাহুবলে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক দুই মাদকসম্রাট

হবিগঞ্জের বাহুবলে পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৪৪০পিস ইয়বাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ হবিগঞ্জের শাযেস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ বরগুনা জেলার তালতলী থানার হাড়িপাড়া গ্রামের আলতাফ হোসেনের মাসুম বিল্লাহ (৪২) একই দিন রাত ৯টায় একই গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে ওহিদ মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বাহুবলে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক দুই মাদকসম্রাট

আপডেট সময় ১০:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫