ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

Oplus_131072

বিনোদন ডেস্ক,অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি।

বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’

শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তনি লেখেন, ‘আমাদেরকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাচিঁয়ে রাখতে।’

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

আপডেট সময় ০১:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫