ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন Logo দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার নাসিরনগরের অনিক Logo তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩

বাংলার খবর নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর লাখাইয়ে সরকারি খাল দখলে ঘর নির্মাণের কাজ বন্ধ

লাখাই প্রতিনিধিঃ দৈনিক বাংলা খবর অনলাইন পত্রিকায় ”লাখাইয়ে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ”শিরোনামে সংবাদ প্রকাশের পর বাড়ি নির্মাণ কাজ স্থগিত।

উল্লেখ্য লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের খাল দখল করে এই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র প্রভাবশালী মোঃ শাহজাহান মিয়া ঘর নির্মাণ করার অভিযোগ উঠে। 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বুল্লা গ্রামের মাঝখানে অবস্থিত খালটি দখল করে পূর্ব বুল্লা গ্রামের মোঃ শাহজাহান মিয়া কয়েক বছর আগে পাঁকা বাড়ি নির্মাণ করে। উক্ত খাল দিয়ে পার্শ্ববর্তী পূর্ব সিংহগ্রামের এবং পূর্ব বুল্লা গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে থাকে।এই সরকারী খালের প্রায় অর্ধেক অংশ শাহজান মিয়ার দখলে নিয়া জোরপূর্বক ভাবে একটি পাঁকা ঘর নির্মাণ করিয়া দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে । যাহার ফলে পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটে আসছে। ইদানিং মোঃ শাহজান মিয়া পূনরায় উক্ত খালের প্রায় অর্ধেক অংশ জোরপূর্বক অবৈধভাবে তাহার দখলে নিয়া তাহাতে পাঁকা দেয়াল ঘর বানানোর জন্য পাঁকা বাউন্ডারী দেয়াল নির্মান করিতেছে। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে সরজমিনে সঠিক  তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন পূর্ব বুল্লা গ্রামের মোহাম্মদ আলী মোহন। অভিযোগের পর তদন্ত দায়িত্ব দেন বুল্লাবাজারে তহশীল অফিসের তহশীলদার আব্দুল কাইয়ুমকে। 

এ ব্যাপারে আব্দুল তহশিলদার আব্দুল কাইয়ুমের সাথে যোগাযোগ করলে তিনি বললেন, আমরা সেখানে গিয়ে সরজমিনে দেখে এসেছি, আমার কাছে মনে হয়েছে সরকারি খালটিতে শাহজাহানের পাশাপাশি আরও ২/৩ টা বাউন্ডারি বা ঘর নির্মাণ হয়েছে। এ বিষয়টা ম্যাপ নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করা হবে।এ ব্যাপারে তালিকা তৈরি করে আমি লিখিত নোটিশ করব। এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেখানে আমাদের তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। এবং শাহজাহান মিয়ার নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

error:

বাংলার খবর নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর লাখাইয়ে সরকারি খাল দখলে ঘর নির্মাণের কাজ বন্ধ

আপডেট সময় ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫