ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন হয়রানি, অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৮৩৭ Time View

দশম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, তাঁর বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতাও পায়। পরে তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির কাছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন তাঁরা।

তিনি আরও বলেন, তাঁদের সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ১২ জানুয়ারি রাতে জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। এরপর ১৩ জানুয়ারি রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন হয়রানি, অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার

আপডেট সময় ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫