ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

এবার সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ঘোষণার পরও একযোগে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অহযোগ আন্দোলনের মাধ্যমে রেল ব্লকেড করবেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নতুন এ কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন তারা।

বুধবার সন্ধ্যার পরে রাজধানীর সাত রাস্তা মোড় থেকে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এর আগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না বলে ঘোষণা দেন। কিন্তু তা উপেক্ষা করেই নতুন কর্মসূচির ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণের ঘোষণা দিলেই হবে না। আমাদের লিখিত দিতে হবে। সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনে অংশ নেন মহিলা পলিটেকনিক ছাত্রীরাও। শিক্ষার্থীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যানজটে সড়কে চলাচলকারী মানুষ পড়েন সীমাহীন দুর্ভোগে। তবে সন্ধ্যার কিছু পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

এবার সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আপডেট সময় ০৭:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫