ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা Logo পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন Logo ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প Logo মাধবপুরে ঈদের আনন্দে ফিরলো হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা Logo বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ Logo লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Logo সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪

মেহেরপুরে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ আটক ১

আটক লাল্টু বিশ্বাস। ছবি: সেনাবাহিনীর সৌজন্যে

মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লাল্টু বিশ্বাস ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে।

সেনাক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জানা যায়, লাল্টু বিশ্বাস দুই ভাই ভিন্ন ঘটনায় মারা যায়। এ কারণে বিদেশি পিস্তল দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতো। এসব অস্ত্র ব্যবহার করে লাল্টু চাঁদাবাজি করতো। আজ সকালে ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি

error:

মেহেরপুরে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ আটক ১

আপডেট সময় ০৩:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫