ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৯০১ Time View

২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন দাখিল করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলের পক্ষ থেকে মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক দায়িত্বে থাকা মো: সালাহউদ্দিন খান পিপিএম।

এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাতপরিচয় আরো প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিএনপি বলছে, তাদের মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে- সেজন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম

error:

২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির

আপডেট সময় ০২:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫