ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

সরকারি ব্যবস্থাপনায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি কর্মী দেশটির উদ্দেশে রওনা হচ্ছেন। এদিন সকালে রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাঁদের মাসিক বেতন হবে ১ হাজার ৭০০ রিঙ্গিত। কর্মীদের সঙ্গে ২ বছরের নবায়নযোগ্য চুক্তি হবে এবং তাঁরা আবাসন ও চিকিৎসা সুবিধাও পাবেন।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

তিনি বলেন, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিটসহ সব খরচ দিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে প্রত্যেক কর্মীর প্রায় ২ লাখ টাকা বেঁচে যাবে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদন করেছিলেন। ই-লটারি এবং নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের মধ্য থেকে ১১২ জনকে বাছাই করা হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদাপত্র পাওয়া গেছে। বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ জন্য কাউকে কোনো টাকা না দিতে সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট

আপডেট সময় ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬